reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 সেপ্টেম্বর 2026 ইং
৩৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক আইয়ুব আলীর বিরুদ্ধে ফের মামলা দায়েরের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুস সাত্তার গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে আদালতে এ মামলা দায়ের করেন বলে জানা গেছে। সাংবাদিক আইয়ুব আলীর পরিবারের দাবি, পূর্বের একটি হামলার ঘটনায় সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তাকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক আইয়ুব আলীর পরিবারের সঙ্গে আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুইটি খাতুনের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিক আইয়ুব আলীর পরিবারের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই আব্দুস সাত্তার ও তার স্ত্রী বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার আদালতে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় এবং ঘটনাটি তদন্ত করলেই প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।

স্থানীয় ইউপি সদস্য মো. নূরনবী শেখসহ কয়েকজন বাসিন্দা বলেন, সাংবাদিক আইয়ুব আলীর বিরুদ্ধে বারবার মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করা প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত হলে ঘটনার প্রকৃত রহস্য ও সত্যতা বেরিয়ে আসবে বলে তারা মনে করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আব্দুস সাত্তার ও তার স্ত্রীকে ঘিরে এলাকায় বিভিন্ন সময় বিরোধ ও মামলা-মোকদ্দমার ঘটনা নিয়ে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুইটি খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সাংবাদিক আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০