reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 সেপ্টেম্বর 2026 ইং
৩১ বার পড়া হয়েছে

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গায় রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে কামাল হোসেন (২৬) নামে এক যুবককে মারধর, বসতবাড়িতে অনধিকার প্রবেশ, পরিবারের সদস্যদের গালিগালাজ এবং ঘরে থাকা রাজনৈতিক নেতাদের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কামাল হোসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর দরগাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগরপুর দরগাপাড়া এলাকায় তাকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আছাব সরকারের ছেলে আলমসহ কয়েকজনের সঙ্গে কামাল হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মো. আলম (৪৫), আব্দুল হাকিম মন্ডল (৪১), ইয়ারুল ইসলাম (৩৯), ইয়াছিন আলী (৮০) ও আব্দুর রহিম (৩২)সহ কয়েকজনের সঙ্গে কামালের কথা-কাটাকাটি হয়।

কামাল হোসেনের অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তরা তাকে ঘেরাও করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কালশিরা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রথম ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে কামাল হোসেনের বসতবাড়িতে প্রবেশ করেন। তারা কামাল ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। একপর্যায়ে ঘরে প্রবেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কামাল হোসেনের দাবি, অভিযুক্তদের কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

অভিযোগে মোছা. হাসিনা খাতুন (৩৮), মোছা. শাপলা খাতুন (২৫), মো. আব্দুল খালেক (৫৫), মো. মোহাম্মদ আলী (২১), মো. মনছুর (২৩) ও মো. মেহেদী হাসান (২৭)সহ কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০