খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চান্দাইকোনা তাতবাড়ী গ্রামের মৃত ছাইফ উদ্দিনের ছেলে মো. ফিরোজ উদ্দিন এবং কয়ড়া গ্রামের মো. ওমর আলী মন্ডলের ছেলে মো. আব্দুল মাজেদ ওরফে টুকু।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিনকে শনিবার বিকেলে চান্দাইকোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে হত্যা চেষ্টা মামলার আসামি মো. আব্দুল মাজেদ ওরফে টুকুকে একই দিন দুপুরে কয়ড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘ফিরোজ উদ্দিনকে চাঁদা আদায়ের অভিযোগে এবং আব্দুল মাজেদ ওরফে টুকুকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন