reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 23 এপ্রিল 2026 ইং
৬২৬ বার পড়া হয়েছে

বিগবস থেকে ঈদের কেনাকাটা, র‍্যাফেল ড্রতে ফ্রিজ পেলেন ভাগ্যবান ক্রেতা

দৈনন্দিন জীবনে পোশাক মানুষের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। রুচিশীল পোশাক পরতে যেমন সবাই আগ্রহী, তেমনি কেনাকাটার সঙ্গে বাড়তি উপহার পেলে সেই আনন্দ আরও বেড়ে যায়। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান “বিগবস ইন”।

গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কুপন সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার পর ক্রেতাদের দেওয়া হয় কুপন, যার মাধ্যমে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র। এতে মোট ৫০ জন ভাগ্যবান ক্রেতাকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বেলকুচিতে “বিগবস ইন” আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানজিনুর রহমান প্রতিক। র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে ফ্রিজসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত একাধিক ক্রেতা জানান, বিগবসের পোশাক যেমন মানসম্মত ও রুচিশীল, তেমনি তাদের আন্তরিক ব্যবহারও প্রশংসনীয়। ক্রেতাদের জন্য এমন আয়োজনকে তারা স্বাগত জানিয়েছেন। র‍্যাফেল ড্রয়ে পুরস্কার পেয়ে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক তানজিনুর রহমান প্রতিক বলেন, “আমরা শুধু পোশাক বিক্রি করি না, ক্রেতাদের পরিবারের সদস্য হিসেবে দেখি। তাদের উৎসাহিত করতে ঈদে কেনাকাটার সঙ্গে কুপন দিয়েছিলাম। সেই কুপনের ভিত্তিতে ৫০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও আকর্ষণীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিগবস ইন বেলকুচি আউটলেটের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০