reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 এপ্রিল 2026 ইং
২৩৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন ‘সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (TCAS)’–এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি অমৃত সেন (সময় টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন, উল্লাপাড়া) এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আল-আমীন (গ্লোবাল টেলিভিশন, রায়গঞ্জ), জাকারিয়া হোসেন (কালবেলা) ও আব্দুল আলীম তালুকদার (ডিবিসি নিউজ)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জয় কুমার (চ্যানেল ২৪), জাহিদ হোসেন (আর টিভি), কাওসার হোসেন (স্টার নিউজ), ইউসুফ হোসেন (বাংলা টিভি), নাজমুল হোসাইন, জায়েদ খান (মাই টিভি), লিখন হোসেন (একাত্তর টিভি, উল্লাপাড়া) ও শাহেদ হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।

সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি জানান, সংগঠনটি পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের অধিকার সংরক্ষণ এবং ক্যামেরা জার্নালিস্টদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন পেশাভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরা জার্নালিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম সময়ের দাবি ছিল, যা এই কমিটির মাধ্যমে পূরণ হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০