খবর ২৪ ঘন্টা , ডেস্ক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলহাজ্ব দুলাল হোসেন খানের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে এ গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনসহ স্থানীয় আরও অনেকে।
আলহাজ্ব দুলাল হোসেন খান বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন