খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত বিথীকা সাধু (৫৩) মাগুরা এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারে “কার্তিক স্টোর” নামে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে স্বামীর মৃত্যুর পর বিথীকা সাধু নিজেই দোকানটি চালাতেন। প্রতিদিনের মতো রোববার রাত ৮টার দিকে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। তবে রাত বাড়লেও বাড়িতে না ফেরায় ছেলে কার্তিক সাধু খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাইপো গোপাল সাধু জানান, বিথীকা সাধুর তিন সন্তান রয়েছে। বড় মেয়ে সম্পা সাধু পাটকেলঘাটায় বসবাস করেন, মেঝো মেয়ে রীতা সাধু তালায় এবং ছেলে কার্তিক সাধু স্থানীয়ভাবেই কর্মরত।
প্রতিবেশীরা জানান, এলাকায় সম্প্রতি মাদকসেবী ও বখাটে যুবকদের আনাগোনা বেড়েছে। তাদের দাবি, বিথীকা সাধুর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। স্থানীয়দের ধারণা, ছিনতাইয়ের সময় চিনে ফেলায় তাকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। মরদেহের মুখমণ্ডল ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন