reporter মো. লুৎফর রহমান , হিলি স্থল বন্দর প্রতিনিধি, দিনাজপুর।
প্রকাশ : 28 এপ্রিল 2026 ইং
১০৯ বার পড়া হয়েছে

হিলি বাজারে ঝুঁকিপূর্ণ রেইনট্রি গাছ, শুকনো ডাল ভেঙে দুর্ঘটনার শঙ্কা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ব্যস্ততম হিলি বাজার এলাকায় কয়েকটি রেইনট্রি গাছের বড় বড় ডাল দীর্ঘদিন ধরে শুকিয়ে ঝুলে রয়েছে। বাজারের প্রধান সড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব ডাল যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রাণহানির শঙ্কাও রয়েছে বলে জানান তারা।

প্রতিদিন হাজারো মানুষের চলাচল ও যানবাহনের চাপের মধ্যে এই সড়ক দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, নারী-শিশু, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শুকনো ডালগুলো এখন বাজারজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বাতাস উঠলেই ডালগুলো দুলতে থাকে, এতে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।

বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন জানান, ডালগুলো অনেক আগেই শুকিয়ে গেছে। বাজারে মানুষের চলাচল বেশি। দ্রুত কাটার ব্যবস্থা না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

হিলি বাজারের দোকানি হুমায়ুন বলেন, এই গাছগুলোর ডাল অনেকদিন ধরে শুকিয়ে আছে। প্রতিদিন শত শত মানুষ এর নিচ দিয়ে চলাচল করে। যে কোনো সময় ডাল পড়ে গেলে বড় ক্ষতি হয়ে যেতে পারে।

পথচারী সৈয়দ আল ইমরান জানান, বাজারের পুরোনো গাছগুলোতে শুকনো ডাল রয়েছে। কখন ভেঙে পড়ে কে জানে—এ আতঙ্ক নিয়েই চলাচল করতে হয়।

বাংলা হিলি বাজার হাট কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান বলেন, বাজার এলাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় ঝুঁকিপূর্ণ ডালগুলো দ্রুত অপসারণ করা জরুরি। অন্যথায় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং জননিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে হিলি বাজারে একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে পল্লী চিকিৎসক দন্ত এহসানের চেম্বারের ওপর পড়ে। সে সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে সেই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০