reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 30 এপ্রিল 2026 ইং
৫৫ বার পড়া হয়েছে

এনায়েতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩ শতাধিক রোগী

সিরাজগঞ্জের এনায়েতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী খামারগ্রামে অবস্থিত শেখ আব্দুস ছালাম মিসবাহুল উলুম মাদরাসা অ্যান্ড স্কুল মাঠে শেখ আব্দুস ছালাম ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। যমুনা নদী তীরবর্তী এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরা এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন।

ক্যাম্পে নিউরো, লিভার ও পরিপাকতন্ত্রসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। এতে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রফেসর ডা. শফিকুল ইসলাম এবং বারডেম হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের প্রধান প্রফেসর ডা. গোলাম আযমসহ ডজনখানেক অভিজ্ঞ চিকিৎসক।

আয়োজক টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ আব্দুস ছালাম জানান, এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের এলাকার কৃতি সন্তানদের অংশগ্রহণে এই ক্যাম্প সফল হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০