খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. শামীম উদ্দিন (২৭)-কে বুধবার রাতে থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরগাতী গ্রাম থেকে নিহত নাঈম হোসেনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) সকালে -এর খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাঈম -এর মালতীনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তি। তার তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন