reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 মে 2026 ইং
১০৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহে চুরি করা মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের সদর উপজেলায় চুরি করা মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় ওবায়দুল্লাহ আল মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঊনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা রাসেল হোসেনের মোটরসাইকেলটি চুরি করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। পথে তিনি সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেলের মালিক রাসেল হোসেন জানান, তিনি পাগলাকানাই এলাকায় কোম্পানির টাকা আদায়ের সময় মোটরসাইকেলটি স্ট্যান্ডে রেখে ছিলেন। হঠাৎ দেখতে পান, এক ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যাচ্ছে। তিনি তাৎক্ষণিক ধাওয়া করেও ধরতে ব্যর্থ হন এবং পরে অন্য একটি মোটরসাইকেলে খোঁজ চালান। কিছু সময় পর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১০

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১১

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১২

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১৩

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৪

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৫

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৬

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৭

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৮

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

২০