reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 মে 2026 ইং
৮২ বার পড়া হয়েছে

কালবৈশাখীর তাণ্ডবে রায়পুরে সয়াবিন তলিয়ে, স্বপ্নভঙ্গের শঙ্কায় কৃষক

লক্ষ্মীপুরের এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও টানা বর্ষণে সয়াবিন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে মাঠের পাকা ও আধাপাকা ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের সোনালি স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিনের দমকা হাওয়া ও ভারী বর্ষণে সয়াবিন গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জমিতে হাঁটুসমান পানি জমে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে মৌসুমের প্রধান অর্থকরী ফসল হারানোর শঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন হাজারো কৃষক।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে উৎপাদিত মোট সয়াবিনের প্রায় ৭০ শতাংশই এই উপজেলার বিভিন্ন চরাঞ্চলে উৎপাদিত হয়। বিশেষ করে এলাকায় অধিকাংশ কৃষকই সয়াবিন চাষের ওপর নির্ভরশীল। গত দুই দশকে এ অঞ্চলে সয়াবিন চাষ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে প্রায় ৭ হাজার ৩শ’ হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে। তবে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অবশিষ্ট ফসলও পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে উপকূলীয় চরলক্ষী, মিয়ারহাট, কানি বগার চর, চরবংশী, জালিয়ার ও বেড়িবাঁধের বাইরের এলাকাগুলোতে।

ঝাউডগী গ্রামের কৃষক হারুনুর রশিদ বলেন, “ধার-করজ করে ২ একর জমিতে সয়াবিন চাষ করেছিলাম। ঘরে তোলার আগ মুহূর্তে ঝড় আর শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। এখন ঋণ কীভাবে পরিশোধ করবো, সেই চিন্তায় আছি।”

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে। তিনি বলেন, “যে ফসল প্রায় ৮০ ভাগ পেকে গেছে, তা দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।”

হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রায়পুরের কৃষকরা এখন সরকারের জরুরি সহায়তা, প্রণোদনা ও পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০