reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 মে 2026 ইং
১৭৬ বার পড়া হয়েছে

বৃষ্টিতে অচল নিমগাছি স্কুল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

সিরাজগঞ্জের র নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন নিমগাছি হাই স্কুল এলাকার প্রধান যাতায়াত সড়কটি সামান্য বৃষ্টিতেই মারাত্মকভাবে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সড়কটি কাঁচা ও নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে গভীর কাদায় পরিণত হয়। এতে করে পায়ে হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক শিক্ষার্থীকে জুতা হাতে নিয়ে কাদা ভেঙে স্কুলে যেতে হয়, আবার কেউ কেউ বাধ্য হয়ে বৃষ্টির দিনে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ফলে শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন শিশুদের স্কুলে পাঠানো এখন একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিশেষ করে ছোট শিক্ষার্থীরা কাদা ও পানি পার হতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কের এই দুরবস্থার কারণে জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়াতেও বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যার ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে।

নিমগাছি এলাকার বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সড়কটির কোনো টেকসই সংস্কার না করায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। বর্ষা মৌসুম এলেই পুরো এলাকা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “নিমগাছি স্কুলসংলগ্ন সড়কটির বিষয়ে আমরা অবগত আছি। বর্ষা মৌসুমের কারণে সাময়িকভাবে সমস্যা বেড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

অন্যদিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানান, “এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি আমাদের নজরে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হওয়াটা অত্যন্ত গুরুত্বের বিষয়। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, এই সড়কটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ রুট। তাই বর্ষা মৌসুমের আগেই স্থায়ী সমাধান না হলে প্রতি বছর একই দুর্ভোগের শিকার হতে হবে এলাকাবাসীকে।

এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত টেকসই উন্নয়ন ও পাকা সড়ক নির্মাণের মাধ্যমে এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক, যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০