reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 মে 2026 ইং
১০৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী উপস্থিত ছিলেন। ফিতা কেটে এবং কৃষক খোকন মিয়ার হাতে ধান সংগ্রহের ব্যাংক চালানের কপি তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা (রায়গঞ্জ এলএসডি) তন্ময় বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোত্তালেব, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম জানান, এ বছর রায়গঞ্জ উপজেলায় ৩৬ টাকা কেজি বা ১,৪৪০ টাকা মণ দরে মোট ১,৯৩২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি ৪৯ টাকা কেজি বা ১,৯৬০ টাকা মণ দরে মোট ১২,১১৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। ‘আগে আসলে আগে সরবরাহ’ ভিত্তিতে ধান গ্রহণ করা হবে এবং লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলে আর ধান নেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

১০

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১১

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১২

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৬

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৭

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

২০