reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 15 সেপ্টেম্বর 2026 ইং
৪৮ বার পড়া হয়েছে

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাত পোহাতেই গোয়ালঘর ফাঁকা হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই রাতে উপজেলার দুটি বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় পৃথক এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

শরিফুল ইসলাম জানান, গভীর রাতে গোয়ালঘর থেকে গরু বাইরে নেওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তবে বাড়ির ঘরগুলোতে শেকল দেওয়া থাকায় তাৎক্ষণিকভাবে বাইরে বের হতে পারেননি। পরে বাইরে এসে কয়েকজন ব্যক্তিকে একটি গাড়িতে গরুগুলো তুলতে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকলে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া এলাকার দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

তরিফুল ইসলাম বলেন, রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

একই রাতে কাছাকাছি এলাকায় দুটি বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই রাতের বেলায় গোয়ালঘরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবি, রাতের টহল জোরদারসহ গরু চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১০

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১১

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১২

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৩

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৪

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৫

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৬

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৭

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৮

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৯

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

২০