reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 15 সেপ্টেম্বর 2026 ইং
২৯ বার পড়া হয়েছে

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

মামুন কৌশিক, নেত্রকোনা:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল ও মতবিনিময় করছেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় মানুষের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা শুনছেন মো. নুরুল আমিন। জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

স্থানীয় সূত্র ও তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত মো. নুরুল আমিন ১৯৯৫ সালে তৎকালীন বারহাট্টা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বারহাট্টা উপজেলা ছাত্রদলের সদস্য, উপজেলা যুবদলের সদস্য এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি হিসেবে তাঁর যাত্রা শুরু হয় ২০১৬ সালে। ওই বছর তিনি বারহাট্টা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। ২০২১ সালেও একই ওয়ার্ড থেকে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।

২০২৪ সালে বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হলে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. নুরুল আমিন। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সদর ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি নাগরিক সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

মো. নুরুল আমিন বলেন, “অবহেলিত ৩ নম্বর সদর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

এদিকে, তাঁর গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকেরা। স্থানীয়দের মতে, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা দিন দিন বাড়ছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন।

এরই ধারাবাহিকতায় প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিনের নিয়মিত গণসংযোগও ইউনিয়নজুড়ে আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ হবে নির্বাচনের ভোটের ফলাফলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১০

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১১

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১২

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৩

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৪

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৫

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৬

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৭

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৮

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৯

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

২০