reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 মে 2026 ইং
১৪৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যুগীদহ ব্রিজ সংলগ্ন চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন সিরাজগঞ্জ সদর থানার গাড়ুদহ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

নিহত স্বাধীন ব্রহ্মাগাছা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো. শুকুর আলীর নাতি। তিনি দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক (নাম্বার: সিরাজগঞ্জ-ড ১১-০৩৭৫) পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

১০

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১১

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১২

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৬

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৭

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

২০