reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 মে 2026 ইং
৮২২ বার পড়া হয়েছে

কলেজছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় জিডি

সিরাজগঞ্জের উপজেলায় এক কলেজছাত্রীকে নিয়ে একই কলেজের এক শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীর পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পলি কুমারী (১৭) গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের দাবি, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম (৪২) শিক্ষার্থী পলিকে নিয়ে উধাও হয়েছেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকার আলাউদ্দিনের ছেলে এবং ওই কলেজে কর্মরত রয়েছেন।

নিখোঁজ শিক্ষার্থীর মা বেলী রানী (৫৫) বলেন, মেয়েটি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, কলেজের ওই শিক্ষকের সঙ্গে সে চলে গেছে। তিনি এ ঘটনায় -এ লিখিত জিডি করেছেন এবং মেয়ের সন্ধান চান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০