reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 মে 2026 ইং
৮৫ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রাঘাতে আব্দুস সামাদ (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ ওই গ্রামের প্রয়াত মাহাম খদগিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কবরস্থানে উন্নয়ন কাজ চলছিল। এ সময় কৃষক আব্দুস সামাদ সেখানে কাজের তদারকি করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় প্রভাষক ইকবাল হোসেন জানান, আকস্মিক ঝড় ও বজ্রপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

বারহাট্টা সদর ইউপিতে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন

বেলকুচিতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাত পোহালেই গোয়ালঘর ফাঁকা, রায়গঞ্জে এক রাতে চুরি ৬ গরু

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

১০

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

১১

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

১২

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১৬

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১৭

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

২০