reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 মে 2026 ইং
১১৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ইটভাটার তাপে পুড়েছে কৃষকের ৪৩ বিঘা ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী এলাকায় অবস্থিত ‘মেসার্স লামিয়া হাই চয়েস ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।


বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষিজমির ওপর গড়ে ওঠা ইটভাটাটির তীব্র তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের প্রায় ৪৩ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সবজি ক্ষেত, ফলদ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ৭২ জন কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বক্তারা আরও বলেন, ইটভাটার কারণে এলাকায় পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। ভাটার আশপাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে।

মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী ভুক্তভোগীদের অভিযোগ শোনেন। তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


মানববন্ধন থেকে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

খামারগাঁতী গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, “বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। কৃষকদের ফসল পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০