reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 মে 2026 ইং
১৯৮ বার পড়া হয়েছে

র‍্যাব-১২ অভিযানে সলঙ্গা মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি মোটরসাইকেল জব্দ

সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযানে সলঙ্গা মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি মোটরসাইকেল জব্দ।


৬ মে সোমবার সকাল ১০.৩০ মিনিটে

র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তায় ওভার ব্রীজের পশ্চিম পার্শ্বে নাজমুল হাসান(৪০) এর হার্ডওয়্যার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনোগাছা ইউপির রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে শহীদুল ইসলাম (৩০)


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ চাপাঁইনবাবগঞ্জ সীমান্ত হইতে সংগ্রহ করে মোটর সাইকেলে বহনপূর্বক সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।









মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০