খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বৃহস্পতিবার (৭ মে) ভোর রাতে সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সলঙ্গা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোনাহার হোসেন ও সঙ্গীয় ফোর্স বাকিরুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। তবে অজ্ঞাতনামা আরও ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শফিকুল ইসলাম (৩২), নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০), আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকিরুলের বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে তারা বিক্রি করত।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন