reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 মে 2026 ইং
১০৬ বার পড়া হয়েছে

মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ- ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টা বাগানের গাছ কেটে, সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা তৈরি করে।


ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, “সকালে জমিতে গিয়ে দেখি আমার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি, অভিযুক্তরাই এ কাজ করেছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারো এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করে, মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন বলেন ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগটি পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১০

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১১

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১২

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১৩

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৪

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৫

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৬

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৭

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৮

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

২০