খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, নিমগাছি বাজারের ধানহাটি এলাকায় রাস্তার পাশে একটি ছোট দোকানে প্লাস্টিকের বোতলে পেট্রোল ও অকটেন ভরে সাজিয়ে রাখা হয়েছে। মোটরসাইকেল চালকরা সেখান থেকে উচ্চমূল্যে তেল কিনছেন।
অভিযুক্ত তেল বিক্রেতা নজরুল ইসলাম এই প্রতিবেদকের কাছে প্রথমে প্রতি লিটার তেলের দাম ২০০ টাকা দাবি করেন। পরে সাংবাদিক পরিচয় বুঝতে পেরে তিনি ১৫০ থেকে ১৬০ টাকা লিটারে বিক্রির কথা জানান। তিনি স্থানীয় একটি পাম্প থেকে তেল সংগ্রহ করে বিক্রি করার বিষয়টিও স্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সারাদেশে তেলের সংকটের মধ্যেও নজরুল দীর্ঘদিন ধরে অবাধে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অনেক সময় তিনি প্রতি লিটার তেল ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন বলেও অভিযোগ করেন তারা। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ মজুত এবং বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া সাধারণ প্লাস্টিক বোতলে পেট্রোল ও অকটেন সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য আগুনের সংস্পর্শেও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকাশ্যে এভাবে পেট্রোল বিক্রি বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
এ বিষয়ে বলেন, অবৈধভাবে তেল বিক্রির বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
মন্তব্য করুন