খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত ৭ মে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সলঙ্গা থানার ঘুরকা বেলতলা ও বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় সলঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৯, তারিখ ০৭/০৫/২০২৬। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা নিয়মিতভাবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে যাচ্ছে।
মন্তব্য করুন