খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৯৯/২১ (সিরাজগঞ্জ), ধারা এন আই অ্যাক্ট-১৩৮ এর সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ শেখকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খামারগাতী গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
এছাড়া পারিবারিক ডিং-৩৭২/২৫, পারিবারিক আদালত আইনের ১৭(৫) ধারার সাজাপ্রাপ্ত আসামি মোমিন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মধুপুর গ্রামের মো. রমজানের ছেলে।
অপরদিকে রায়গঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ ০৯ ফেব্রুয়ারি ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় দায়ের করা গণধর্ষণ মামলার আসামি মো. শাহীন খান (২৬) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ধামাইনগর গ্রামের মো. আব্দুল মজিদ খানের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
মন্তব্য করুন