খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ বিশেষ অভিযানে ১জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করছে।
৯ মে শনিবার বিকাল ৪টা ১৫ মিনিটে সিরাজগঞ্জের
র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণ চড়া বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১ জন মহিলা (৫২)। আসামির নাম ও ঠিকানা তদন্তের জন্য গোপন রাখা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন