reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 11 মে 2026 ইং
১১২ বার পড়া হয়েছে

শাহজাদপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৫ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১১ মে) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা শারমিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাহজাদপুর থানাধীন শ্যামবাড়িয়া, বাঘাবাড়ি ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ৫টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। মামলাগুলোর নম্বর এম/সি-২৮, ২৯, ৩০, ৩১ ও ৩২/২০২৬।

অভিযানে মোট ৫ জন আসামিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত একজন আসামিকে ৬ মাস, একজনকে ১ মাস এবং বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক (খ সার্কেল), জেলা কার্যালয় সিরাজগঞ্জ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০