reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
৯৯ বার পড়া হয়েছে

সলঙ্গায় স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে অনশন, পরিবার আত্মগোপনে

সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীর অধিকার দাবিতে স্বামী মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে অনশন করছেন ময়না খাতুন নামে এক নারী। মঙ্গলবার দুপুর থেকে অনশন শুরু করার পর থেকেই ওই বাড়ির পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাজারুল ইসলাম রাকিব সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যেপাড়া গ্রামের মৃত সবুর তালুকদারের ছেলে। ভুক্তভোগী ময়না খাতুন সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামের আজিজ সরকারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে হাটিকুমরুল ইউনিয়নের সি আর বিসি হাফিজিয়া মেমোরিয়াল হাসপাতালে পরিচয়ের সূত্র ধরে রাকিবের সঙ্গে ময়না খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ময়নার অন্যত্র বিয়ের উদ্যোগ নেওয়া হলে তিনি সেই বিয়ে ভেঙে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

এরপর রাকিব তার খালুকে সঙ্গে নিয়ে ময়নার বাড়িতে গিয়ে কাজী ডেকে বিয়ে করেন বলে দাবি করেন ময়না খাতুন। তবে কিছুদিন সম্পর্ক রাখার পর রাকিব যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ তার।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাকিবের বাড়িতে গিয়ে অনশনে বসেন ময়না খাতুন। এরপর থেকেই প্রেমিকের পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ময়না খাতুন বলেন,
“রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে। সে আমাদের বাড়িতে বাসর করেছে। আমি স্বামীর বাড়িতে এসেছি। আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না।”

এ বিষয়ে মাজারুল ইসলাম রাকিবের মা বলেন,
“ময়নার সঙ্গে আমার ছেলের টিকটকে পরিচয় হয়েছে। কিছুদিন কথা বলেছে। এখন এসে বলছে বিয়ে হয়েছে—এটা সম্পূর্ণ মিথ্যা। আমার ছেলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি, কোনোভাবেই তাকে বিয়ে দেওয়া হবে না।”

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন,
“এ বিষয়ে এখনো আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০