reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
১০৩ বার পড়া হয়েছে

সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, চোরাই মিশুক উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি, ছিনতাই ও গরু চুরির বিরুদ্ধে চলমান তৎপরতার অংশ হিসেবে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করা হয়। তবে তার কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় চুরি-ছিনতাই, বিশেষ করে গরু চুরি প্রতিরোধে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সলঙ্গা থানার বিভিন্ন স্থানে বাঁশকল চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত লিটন ওরফে মিঠুন (৩৮) আটক হয়।

গ্রেপ্তারকৃত লিটন ওরফে মিঠুন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ইউনিয়নের চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, মিশুকটি ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম এলাকা থেকে চুরি করা হয়েছিল। চুরি করে নিয়ে যাওয়ার সময়ই বাঁশকল চেকপোস্টে সে আটক হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০