reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 মে 2026 ইং
১৫১ বার পড়া হয়েছে

শাশুড়ির পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে হত্যা, লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়ার ঘটনা পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ায় তাসলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে ও মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা তাহের মণ্ডল ও স্থানীয়রা জানান, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও সম্প্রতি তাসলিমা তার শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়ার বিষয়টি জানতে পারেন এবং তা পরিবারের অন্য সদস্যদের জানান। এরপর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ পরিবারের।

স্বজনদের দাবি, মঙ্গলবার রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়। তবে মরদেহে নির্যাতনের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনার সত্যতা প্রকাশ পেতে শুরু করলে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলায় থাকা দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০