খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (২০ মে) সকালে শহরের পৌর সুপার মার্কেটের “মের্সাস শীতল ফ্যাশন” নামের দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম (৩৫) ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।
পৌর নিউমার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব জানান, সকাল সাড়ে ৮টার দিকে আজিম দোকানে আসেন। সে সময় মার্কেটের অধিকাংশ দোকান এখনও খোলা হয়নি। পরে দোকানের সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর দোকানের ভেতরে ঢুকে আজিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
ব্যবসায়ী নেতা সানোয়ার হোসেন বিপ্লব আরও বলেন, দুর্বৃত্তরা হত্যার চেষ্টা চালিয়ে আজিমকে দোকানের ভেতরে ফেলে বাইরে থেকে সাটার বন্ধ করে চলে যায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঈদকে সামনে রেখে মার্কেটে এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন