খবর ২৪ ঘন্টা , ডেস্ক
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিন বহনকারী একটি ট্রাংকলড়ি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি মূল সড়ক ব্যবহার না করে বাম পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভারী যানবাহনটি সড়কের পাশে উল্টে যায়।
এ ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন