খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সম্প্রতি জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিক ও মানবিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ট্রাফিক সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন