reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 23 মে 2026 ইং
৭৩ বার পড়া হয়েছে

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

যশোরের শার্শায় ভয়ভীতি দেখিয়ে পুত্রবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগে শ্বশুর মোঃ মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


​গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। আজ ২২ মে (শুক্রবার) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনে কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শার্শা থানায় হাজির এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-২৪, তারিখ: ০৯/০৫/২০২৬ খ্রিঃ) রুজু হয়।


মামলা রুজু হওয়ার পর যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শার্শা থানার এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে র‍্যাবের সক্রিয় সহযোগিতায় এক যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান দল ২১ মে বিকেল ৩:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পলানপুর এলাকা থেকে পলাতক ধর্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।



​শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আজ (২২ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নারীর নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০