reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 মে 2026 ইং
১০৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে স্বস্তি ফিরেছে রায়গঞ্জবাসীর মাঝে। কয়েকদিন ধরে সড়কের ওপর উপড়ে পড়ে থাকা বিশাল গাছ অপসারণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। জনপ্রিয় অনলাইন গণমাধ্যম খবর ২৪ ঘন্টায় সচিত্র সংবাদ প্রকাশের পরই প্রশাসনের টনক নড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে রায়গঞ্জের বৈকুণ্ঠপুর এলাকায় একটি বিশাল গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে রাস্তার দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ, পরিবহন চালক ও পথচারী। দীর্ঘ সময় ধরে গাছটি অপসারণ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সবার মুখে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—
“কে সরাবে এই গাছ?”

রোববার (২৪ মে) দুপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল আধুনিক করাত ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে গাছ অপসারণের কাজ শুরু করে। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় পথচারী রফিকুল ইসলাম বলেন,
“রাস্তায় গাছ পড়ে থাকায় আমরা চরম বিপাকে পড়েছিলাম। খবর ২৪ ঘন্টা আমাদের এই কষ্টের কথা তুলে ধরার পর আজ ফায়ার সার্ভিস এসে গাছ কাটছে। পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

জনভোগান্তির চিত্র তুলে ধরে খবর ২৪ ঘন্টায় প্রকাশিত বিশেষ প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান,
“সংবাদটি আমাদের নজরে আসার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত আমাদের টিম কাজ চালিয়ে যাবে।”

গাছ অপসারণের কাজ শুরু হওয়ায় রায়গঞ্জের ব্যবসায়ী, যানবাহন চালক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিস টিম ও খবর ২৪ ঘন্টা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০