reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 25 মে 2026 ইং
৬২ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

​আজিজুল ইসলামঃ

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, প্রসাধন সামগ্রী, পোশাক ও মোটর সাইকেলসহ ২৬ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


​যশোর ৪৯ বিজববি ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।


​বিজিবি সূত্র জানায়, রবিবার ৪৯ বিজিবি’র ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় ।


অভিযানে ০৫ কেজি গাঁজা এবং ৭৪ বোতল ক্ষতিকারক এসকাফ সিরাপ। ১টি মোটর সাইকেল। ১১২টি কোটের টাই, ১৩টি শাল চাদর, ১৪৫টি শাড়ী এবং ১,৮২৩টি ভারতীয় উন্নতমানের কসমেটিক্স সামগ্রী। ৪o প্যাকেট ফুসকা, ৩,৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ১৭.৫ কেজি কিসমিস, ৬ কেজি জিরা এবং ২১৬টি অন্যান্য খাদ্য সামগ্রী আটক করে।


​বিজিবি জানায়, আটককৃত এই সমস্ত চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ছাব্বিশ লক্ষ পনের হাজার আটশত আশি টাকা।​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান: "সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে দমনের জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনকারী এই চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"


চোরাচালানের ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০