reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 মে 2026 ইং
৭৭ বার পড়া হয়েছে

আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড বিএনপি নেতার বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে আকস্মিক এক প্রচণ্ড ঝড়ে স্থানীয় এক বিএনপি নেতার বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার সোনারাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পরিবারটি মানবেতর অবস্থায় পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম শেখের বাড়িতে হঠাৎ করেই তীব্র ঝড় আঘাত হানে। এতে তার বসতবাড়ির ৭টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়াল ধসে পড়ে। এছাড়াও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘরবাড়ি হারিয়ে বর্তমানে চরম বিপাকে পড়েছেন আসলাম শেখ ও তার পরিবার। আকস্মিক এই দুর্যোগে পরিবারটির মাথা গোঁজার ঠাঁইও অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা ও আসলাম শেখের বাড়ি পরিদর্শনে যান স্থানীয় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মমিন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম খন্দকার এবং সাধারণ সম্পাদক মোঃ আবু সামা সরকার।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই দুর্যোগে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দলীয় ও ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তার আশ্বাস দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০