reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 মে 2026 ইং
৯৯ বার পড়া হয়েছে

ধানের স্তুপে লুকানো বিদেশি মদ উদ্ধার, আটক পিতা-পুত্র

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ধানের স্তুপের ভেতর থেকে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তাতীপাড়া এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই তপন রায়ের নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির শয়নকক্ষের ধানের স্তুপের ভেতর থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় রুবেল ইসলামকে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কাজে তার পিতা আব্দুর রহিমও সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুর রহিম ও রুবেল ইসলামকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০