খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত মায়া রাণী (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ব্যাপক অনুসন্ধান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহতের ছেলে নব চন্দ্র শীল জানান, মাকে খুঁজতে তারা নদীর ভাটির দিকের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে নিজেদের মোবাইল নম্বর দিয়ে রাখেন। বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তাদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
মন্তব্য করুন