reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুন 2026 ইং
৯৮ বার পড়া হয়েছে

‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’—রায়গঞ্জে সংবাদ সম্মেলনে সিনিয়র নার্স

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সুলতানা রাজিয়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ধর্ষণের আলামত নষ্ট’ সংক্রান্ত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলার ভূঞাগাঁতী মমজান মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ দাবি করেন।

লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের তৃতীয় শ্রেণির এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ধর্ষণের আলামত নষ্ট করার যে অভিযোগ তোলা হয়েছে, তা তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

তিনি বলেন, “ঘটনার দিন সকাল ৯টা ৫৩ মিনিটে আমি যথাযথভাবে হাজিরা নিশ্চিত করে কর্মস্থলে যোগদান করি এবং নিয়মিত দায়িত্ব পালন করি। আমার জানা মতে, ওই শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়নি এবং কোনো চিকিৎসকের শরণাপন্নও হয়নি। ফলে আলামত নষ্ট করার প্রশ্নই ওঠে না।”

সিনিয়র এই নার্স আরও বলেন, একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তি ও পেশাগত সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে একটি স্পর্শকাতর ঘটনার সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে আমি ও আমার পরিবার চরম মানসিক ভোগান্তির মধ্যে রয়েছি।”

তিনি অভিযোগ করেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সুলতানা রাজিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন তথ্যের কারণে আমার সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য, কোনো ধর্ষণ বা ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে আদালতের রায় কিংবা সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তদন্তের ফলাফলই এ ধরনের ঘটনার প্রকৃত সত্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০