reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুন 2026 ইং
১২৮ বার পড়া হয়েছে

তাড়াশে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীর কারাদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর-পশ্চিম ওয়াপদা বাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান।

অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় ইয়ার আলী (৬০) ও রিপন হোসেন (৩৩) নামের দুই ব্যক্তিকে। তারা উভয়েই তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা। ইয়ার আলী মৃত হুজুর আলীর ছেলে এবং রিপন হোসেন মৃত শহিদ আলীর ছেলে।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে জেলা জুড়ে চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০