reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 08 জুন 2026 ইং
১৪৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা মরদেহটি তীরে নিয়ে এলে দেখা যায়, এটি একজন বয়স্ক ব্যক্তির মরদেহ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

চণ্ডিদাসগাতী ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন সজল বলেন, “সকালে স্থানীয়রা ব্রিজের নিচে পানিতে মরদেহটি দেখতে পায়। পরে সেটি তীরে আনা হলে একজন বৃদ্ধ ব্যক্তির মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে অথবা তাকে এখানে এনে ফেলে রাখা হতে পারে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। তিনি বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে। মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০