reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 08 জুন 2026 ইং
৯৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেয়া মাথা বাজার এলাকায় এক ব্যবসায়ীকে মারধর, তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজমত খলিফা রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের বাসিন্দা আজমত খলিফা গত ৩ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ব্যক্তিগত কাজে তেয়া মাথা বাজারে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে একই গ্রামের ছালাম খলিফার ছেলে মোস্তফা খলিফাসহ কয়েকজন তার ওপর সংঘবদ্ধ হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজমত খলিফার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া তার কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও গলায় থাকা প্রায় ৮ আনি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী আজমত খলিফা বলেন, “হামলার সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা গ্রহণ করি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০