reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুন 2026 ইং
৯৭ বার পড়া হয়েছে

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ ফুলজোড় নদীর ওপর নির্মিত ভুঁইয়াগাতী সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ ও শত শত যানবাহন।

রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতুটি। উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রতিনিয়ত এই পথ ব্যবহার করে দাপ্তরিক কাজে যাতায়াত করেন। চোখের সামনেই সেতুর এমন জরাজীর্ণ অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পিচ ঢালাই উঠে গিয়ে ইটের খোয়া ও বালু সরে যাওয়ায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে, যা স্থানীয়দের মনে আতঙ্ক তৈরি করেছে।

ছোট-বড় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গর্তের কারণে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সেতুটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের নজর পড়ছে না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, "আমরা দীর্ঘদিন ধরে এই সেতু মেরামতের দাবি জানিয়ে আসছি। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।"

এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে সেতুর দুই পাশের ভাঙা অংশ দ্রুত সংস্কার করে জনচলাচলের উপযোগী করার জোর দাবি জানানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল।

ভ্যান চালক আব্দুর রশিদ বলেন, অনেকদিন ধরে আমরা ঝুঁকি নিয়ে ভ্যান চালিয়ে আসছি। অনেক সময় ভাঙ্গা অংশের কথা মনে থাকে না। এর ফলে হঠাৎ করে ব্রেক করলে আমাদের ভ্যান উল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ট্রাকচালক রাকিবুল ইসলাম বলেন, সেতু থেকে নামা এবং ওঠার সময় দুটি গাড়ির ওভারটেকিং করতে গেলে ভাঙ্গা অংশে গাড়ি চলে যায়। এর ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বিএনপি নেতা আইয়ুব আলী মন্ডল বলেন, জনগুরুত্বপূর্ণ সেতুর দুই পাশে ভাঙ্গা অংশে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই সেতুর দুই পাশে সংস্কার কাজ করে ঝুকিমুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০