reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুন 2026 ইং
১২৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের সরকারি করণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ভিপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সহ-সভাপতি মো. সামছুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোমিন সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য সোহেল রানা, রাম সরকার বিপ্লব এবং অভিভাবক সদস্য রাজু খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কলেজটির সরকারি করণ প্রক্রিয়া এগিয়ে নিতে ভিপি আয়নুল হক মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। প্রশাসনিক যোগাযোগ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত তদারকির মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তারা আরও বলেন, তাঁর এ ধরনের উদ্যোগের ফলে সরকারি করণ প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে, যা ভবিষ্যতে কলেজটির শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবর্ধিত ভিপি আয়নুল হক তাঁর বক্তব্যে বলেন, এই সম্মাননা তাঁর একার নয়; বরং কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি সরকারি করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০