reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুন 2026 ইং
১০৫ বার পড়া হয়েছে

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আলামিন নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর বাজার সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার বিরুদ্ধে গাঁজা সেবন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক ও অপরাধবিরোধী কার্যক্রমে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০