খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সোমবার (১৫ জুন) বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. বাহাদুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য নওজেশ আলী নায়েব, রাঙ্গা খন্দকার, নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. বাহাদুর আলম বলেন, “বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৮ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আশা করি, এসব সেলাই মেশিন ব্যবহার করে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে পারবেন।”
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।
মন্তব্য করুন