খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে ও বিভিন্ন স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা বাধ্য হয়ে ইট ফেলে এবং লাল কাপড় টানিয়ে সতর্ক সংকেত স্থাপন করেছেন। তবুও মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ নানা যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, এই সড়কটি তাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষক—সবাই এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলো পানিতে ঢেকে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “সড়কের বিষয়টি আমরা অবগত আছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে জরুরি মেরামত কাজ শুরু করা হবে। পাশাপাশি স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।”
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে।#
মন্তব্য করুন