reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 জুন 2026 ইং
১১২ বার পড়া হয়েছে

ধানগড়ায় জনসংযোগে ব্যস্ত আবু হাসেম, বাড়ছে জনপ্রিয়তা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ। এ অবস্থায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু হাসেমের জনসংযোগ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলার আবুদিয়া গ্রামের একটি সুপরিচিত পরিবারের সন্তান আবু হাসেম দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি এর আগে ধানগড়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তার পরিবারের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনিও এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনা এবং সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন। দল-মত নির্বিশেষে মানুষের সঙ্গে তার এই নিবিড় যোগাযোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এদিকে ধানগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছেন আবু হাসেম। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্থানে ইটের রাবিশ ফেলে রাস্তা চলাচলের উপযোগী করার কাজ করছেন। তার এ উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনের সময় ছাড়া অনেকেই মানুষের খোঁজখবর নেন না। কিন্তু আবু হাসেম দীর্ঘদিন ধরেই এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সাধারণ মানুষের প্রয়োজন ও সমস্যার বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে মোঃ আবু হাসেম বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে ধানগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে মাঠে থাকা আবু হাসেমকে ঘিরে ধানগড়া ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। স্থানীয়দের মতে, উন্নয়নমুখী কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০